Skip to main content

আস্বামী

সকাল সকাল টি ভি দ্যাখাটা বদ অভ্যাস কিনা ঠিক জানা নেই , কিন্তু এ নিয়ে যে একটা ক্ষোভ আছে তা নানা ভাবে বুঝিয়ে দ্যান তিনি । কখনো সোচ্চারে, কখনোবা শব্দের ব্যাবহারের বিভিন্ন মাত্রায় । যেমন 'দড়াম' করে দরজা বন্ধ হলো , চায়ের কাপটা 'ঠকাস' করে নামিয়ে দিয়ে যাওয়া হোলো , ইত্যেদি ।

এছাড়াও আছে নির্দিষ্ট কিছু অভিযোগ , যা কিছু সংলাপের মাধ্যমে পাঠক জানতে পারবেন
 
যেমন -

" উফ, আবার ভিজে তোয়ালেটা সোফার ওপর!!! ...যাচ্ছেতাই "

"কতবার বলবো ? ছাড়া জামা-কাপড় ওয়াশিংমেসিনের মাথায় নয়, লন্ড্রী ব্যাগে রাখবে"


" আমার পাঁচটা হাত নেই , তাই ব্রেকফাস্ট দিতে দেরী হতেই পারে , তাছাড়া এইতো চা খেলে বিস্কুট দিয়ে!!!"

......ইত্যেদি ।

অভিযুক্ত এনিয়ে সাধারনত কোনো প্রতিবাদের পথে হাঁটেন না , কারন কিছু অপদস্থতার বিনিময় তার প্রাপ্তিও কম নয় , চারবেলা খাওয়া ও চা জুটে যায় দিব্যি । তাছাড়া এ সব অভিযোগের যৌক্তিক দিকটিও অস্বীকার করার উপায় নেই ।

পাঠক ভাববেন না অভিযোগ ও অপদস্থতার তালিকা এখানেই শেষ । এরপরও আছে
সকাল ৯ টায় কাপড়কাচার পাউডারের হুকুম বিকেল ৫ টায় তামিল করার অপরাধ

আছে ,যথাসময়ে 'তাঁর' মোবাইলে "টপ আপ" না করে দেওয়ায় বাপের বাড়ির সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগের ছেদ এবং এক্ষেত্রে "পক্ষপাতদুষ্ট'' হওয়ার দায় ......ইত্যেদি ।

ইদানিং আরও কিছু নতুন কার্যকলাপ দ্যাখা যাচ্ছে প্রশাসকের দিক দিয়ে যার ব্যাখা দেওয়া বেশ কঠিন । ধরা যাক কোনো একদিন বাড়ি ফিরতে দেরী হোলো ......রাত ১০ টার জায়গায় রাত সাড়ে ১০ টা বাজলো , অমনি সমানুপাতিক হারে এর পরবর্তি কাজ গুলো দেরীতে করা হবে 'তাঁর' তরফে , যেমন - ফেরা দেরী - খাওয়া পেতে দেরী - শুতে দেরী......ইত্যেদি ।

সাম্প্রতিক একটি ঘটনা বেশ গুরুত্ত্বপুর্ন । এক বন্ধু তার সন্তান হওয়ার আনন্দে একদিন পান-ভোজনের আমন্ত্রন করে , সেখান থেকে যথারিতি সুস্থ অবস্থায় ফিরে পরেরদিন সকালে 'তাঁর' সুকৌশলী প্রশ্নের উত্তরে আগের দিনের উদযাপনের বিবরন দেওয়ার পর 'তিনি' বললেন - " আচ্ছা এখানে ডান্সবার নেই?......তাহলে তোমাদের 'মস্তি' আরো জোরদার হতো!!"- এহেন অপমানকর উক্তির কারন আগেরদিন রাতে শৌখিন ভাবে নেওয়া কয়েক আউন্স "ব্লেন্ডার্স প্রাইড''

এরপর অভিযুক্তের বিপ্লবী সত্তা প্রবলভাবে জেগে ওঠে এবং সে যায় এক বন্ধুর বাড়ি , সেখানে যাবতীয় ক্ষোভ উগরে দেওয়ার পর বন্ধু সমব্যাথী হলেও বন্ধুপত্নী সহাস্যে বললেন এতে অবাক বা অপমানিত হওয়ার কিছুনেই ,কারন তাঁর মুল্যায়ন হোলো " স্বামী হোলো গৃহপালিত প্রাণী, খাবে কম , দুধ দেবে বেশী "



পরিশেষে - ইদানিং আর কোনো 'বৈপ্লবিক' কার্যকলাপে যুক্ত না হওয়ার ব্রতে ব্রতী হয়েছেন বলে শোনা যাচ্ছে আমাদের শ্রীমান 'অভিযুক্ত' মহাশয় ।
 


Comments

  1. heavvy hoyeche.... happy blogging !

    ReplyDelete
    Replies
    1. :) তাহলে মন খুলে ব্লগাই

      Delete
  2. Tito da, bon tike observe korle r o ei bishoyok lekhar upokaran paben. Jai hok jokes apart.... khub valo lekha.

    ReplyDelete
    Replies
    1. হে হে হে ... মেয়েরা বিয়ের পর সব কেমন একরকম হয়ে যায় :P

      Delete
  3. bokshi dada ektai kotha....boudi ja koreche besh koreche'..:D

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অধর্ম

[ আমরা কেউ ধর্মে বিশ্বাস করি, কেউ হয়তো ধর্মকে পরিত্যাগ করিনি, কিন্তু ধর্ম নিয়ে মাথাও ঘামাই না, কেউ কট্টর নাস্তিক আবার কেউ বা ধর্মনিরপেক্ষ - কিন্তু একটা জায়গায় আমাদের গভীর মিল আছে, আমরা সবাই বাকস্বাধীনতায় প্রবলভাবে বিশ্বাসী। আর সেই জন্যই রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায়রা যে কথাগুলো বলতে চেয়ে প্রাণ হারালেন, সে কথাগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। ওঁদের সঙ্গে আমাদের মতাদর্শের মিল আছে কি নেই সেটা এই মুহূর্তে অবান্তর প্রশ্ন। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার সমর্থনে সারা বিশ্ব জুড়ে একাধিক ব্লগার কিবোর্ড নিয়ে বসেছেন, সেই লেখাগুলো সঙ্কলিত করে দেওয়া হল পাঠকদের জন্য - তালিকাটি দেখা যাবে এই ব্লগপোস্টের শেষে।]    কি বলি বলুন তো  !এমন কিছু নতুন তো বলতে পারছি না যা আগে শোনেননি বা পড়েননি । এই নির্দিষ্ট  বিষয় নিয়ে হাজার হাজার শব্দ উচ্চারিত হয়েছে , লেখা হয়েছে । কেউ কিছু একটা লিখবে ,তার মতে , তার বিশ্বাস থেকে কিংবা বলবে- অমনি ঘাড়ে পড়বে 'চাপাতি' ! বেশ নাম ডাক হয়েছে ইদানীং এই যন্ত্রটির । কুপিয়ে দিয়ে তবে...

শব্দ-কল্প-দ্রুম

আপনারা মানবেন কিনা জানিনা ,কিন্তু আমার যেন মনে হয় প্রত্যেক পাড়ার , প্রত্যেক মহল্লার , প্রত্যেক শহরের যেন একটা আবহ আছে! যেমন আছে গন্ধ - বর্ণও । আমি তো তাই বুঝি যাকিছু ইন্দ্রিয়গ্রাহ্য তাই দিয়ে । আমাদের রোজকার যাপনের পরিমণ্ডলে কিছু শব্দ ব্রম্ভ দিব্যি জেগে থাকে প্রতিদিনের নিত্যতা বোঝানোর জন্য বোধহয় । আমরাও অভ্যস্ত হয়ে পড়ি , এর কোনো একটা যদি কোনদিন বন্ধ থাকে একটু অন্য রকম লাগে,অবচেতনে প্রশ্ন জাগে , হয়তো আলাদ করে কিছু বুঝলাম না তবু কি একটা যেন নেই !  বেশ জটিল হয়ে যাচ্ছে তাই না ! মোদ্দাকথা কিছু শব্দ বা শব্দব্রম্ভ আমাদের অভ্যাসে থাকে রোজকার জীবন যাপনে , যা দিয়েও আমরা আমাদের পরিচিত নিজস্ব এলাকা, বাড়ি , একান্ত নিজস্ব ঘরটিকে চিহ্নিত করি , শুধু দৃষ্টিগোচর বস্তু দিয়ে নয়, শ্রুতি দিয়েও ।  এর সব শব্দ আমার বা আপনার ভালো লাগতে পারে , নাও লাগতে পারে , কিন্তু অভ্যাসে থাকছে । যেমন রোজ সকালে লক্ষীমাসির কলতলায় চিৎকার করে কথা বলা , মাছ বিক্রেতা ছেলেটির এক অদ্ভুত টানে ‘মাআআআছ চাই মাআআছ...” ডাক , রাস্তা দিয়ে টোটোওয়ালার “টেশন টেশন” আমন্ত্রণ , গাড়ির হর্নের কথা আর কি বলি ! সামনের মন্দিরে পেন ড্রাইভে বেজে...

ধর্ম ও ষাঁড়

...মুশকিল হচ্ছে  ব্যাজার বকার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে । নিয়ম বা কানুন ততোটাই, যতটা মানা যায় , এখন  এই ষাঁড়ই বলুন আর ধর্মই বলুন  এরাও ওই নিয়মের মতোই - ঠিক যতটা আপনি মানবেন । কি একটু সন্দেহ হচ্ছে তো! মনে করছেন ব্যাটা নির্ঘাত নেশা করে কি বোর্ড থাবড়াচ্ছে !  না: , বিলকুল হোশ আউর আওয়াজ মে ... হতে পারে এটা একটা আগামী দুর্গাপূজার থিম হতে চলেছে। ষাঁড়ের ব্যাপারটা নিয়ে প্রথমে মাথা ঘামিয়ে দেখলাম , হ্যাঁ ঠিক তাই ! সেই একই রকম আপাত শান্ত  দূর থেকে কিন্তু যেইনা কাছে গেছেন মেজাজ দেখিয়ে বিচ্ছিরি ব্যাবহার করবে । একান্ত শিং এ তুলে থ্রো না করলেও খুব রুঢ় ব্যাবহার করবেই । একমাত্র গাই দেখলে ও মুফতের আনাজপাতি দেখলে এনারা একটু বিগলিত হন । তখন হাঁকপাঁক করে এক খাবল আনাজ তুলে নিয়ে মাথা নেড়ে টেরে দুল্কিচালে চলে যান , গাই দেখলে বেশ স্পোর্টি হয়ে লাফ-ঝাঁপ করতে থাকেন । খবরদার ! এই সময়ে ত্রিসীমানায় থাকবেন না , তাহলে হাওয়া টাইট ।  এদিকে ধর্মেরও আবার দুটো কান, দুটো শিং , এবং  এঁড়ে ! দুকানে যদি তেমন অধর্মের কথা শোনে অনেকটা লাল কাপড় বা ছাতা খোলা দেখে ষাঁড়ের মতোই শিং বাগিয়ে তেড়ে আ...