Skip to main content

ব্রান্ডেমাতরম

আপনার টুথপেস্টে কি নুন আছে? চমকেগেলে হবে না যদি নাথাকে তবে আপনার দাঁত কম সুরক্ষিত ।

এহেন বহু উপদেশ ,
 আদেশ ,সন্দেশ প্রতিদিন আমাদের ড্রয়িং রুমে আছড়ে পরছে ।
যেন আশীর্বাদের মতোই আমাদের জীবনযাপনকে সহজতর করে তোলার কত অভিনব উদ্যোগ !
একটু সজাগ থাকুন ও ব্র্যান্ডপ্রেমে নিজেকে সমর্পন করুন
 কারন আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না । মেনকা বা উর্বশীর মতোই নানা বিভঙ্গে এরা ভেঙ্গে ফেলবে আপনার যাবতীয় সংযম প্রাচীর ।
কিছু আশীর্বাদের নমুনা এখানে আলোচনা করা যাক

ধরুন কারও অতিরিক্ত বক বক করে মাথা ধরেছে , কোনো চিন্তা নেই আছে
অমৃতাঞ্জন বাম , লাগিয়ে ফেলুন মাথা ধরা হাপিস!!
অফিসে স্কুলে রোজ নতুন জামা পরে যেতে চান , কিন্ত সম্ভব নয়?...রিন ডিটারজেন্ট ব্যাবহার করে দেখতে পারেন।
মহিলাদের যাচ্ছেতাইভাবে ইম্প্রেস করতে উদ্যোগী?- এক্স ডিও-র একটা স্প্রেই কাফি । তবে সাবধান এই
এফেক্ট যে কোনো বয়সী মহিলার ওপরেই হতে পারে , সুতরাং......
চাইছেন ছেলে বা মেয়ে যথাক্রমে ঋত্বিক বা ক্যাট্রিনার মতো লম্বা হয়ে উঠুক?...দুবেলা দু কাপ
কমপ্ল্যান দিয়ে যান , আর যদি চান ছেলেমেয়ে একই সঙ্গে টলার স্ট্রংগার আর শার্পার হয়ে উঠুক তাহলে এক ও একমাত্র হরলিক্স। চিরদিন হাসপাতাল/নার্সিং হোমে ভর্তি রুগিদেরএটি পান করা প্রায় বাধ্যতামুলক ঐতিহ্য ।

যদি চান আপনার মোবাইল সার্ভিস পোষা কুকুরের মতোই আপনার পিছু পিছু ঘুর ঘুর করুক, আপনাকে ছেড়ে না যাক...ব্যাবহার করুন " ভোদাফোন" সার্ভিস । কিংবা হাঁটতে হাঁটতে কথা বলায় বিশ্বাসী যারা বেছে নিন "আইডিয়া" মোবাইল -হোয়াট এন আইডইয়া সারজি !!!
প্রতিবেশিকে ইর্ষান্বিত করতে কিনে ফেলুন "ওনিডা" টি ভি ।
শাশুড়িকে রান্নায় হারিয়ে দিতে ব্যাবহার করুন "রুচি গোল্ড" ডবল রিফাইন কাচ্চিঘানি সরষের তেল ।


টেনিসে চ্যাম্পিয়ন হতে চান ?...কিংবা ভারতসেরা মডেল?...এদিকে গায়ের রঙ ম্যাড়মেড়ে গরপরতা! ...উপায় একটাই , নিয়মিত
ফেয়ার এন্ড লাভলী মেখে যান ।
ছেলেরা হতাশ হবেন না, ফর্সা হওয়ার বাসনা একমাত্র মেয়েদেরই
 এমন কোনো আইন নেই , তবেকিনা
মর্দ হোকার লেড়কীয়োঁওয়ালি ক্রীম!!...ছিঃ। একদম না আছে বিশেষ ফর্মুলার  ফেয়ার এন্ড হ্যান্ডসাম
বয়সকে বেঁধে রাখতে চান? চান চিরসুন্দর আবেদনময় থাকতে?...রোজ
রিভাইটাল ক্যাপসুল খান একটি করে , কিংবা পরুন অশোকা শাড়ি পরলেই ইয়াং ,একথা আমি নই , বলছেন স্বস্তিকা ।
গৃহস্থেরা আর কতোদিন লোকের বাড়িতে ভাড়া থাকবেন নিজের একটা স্বপ্নেরবাড়ি কার না সাধ , এবিষয় পাশে পাবেন গৃহঋনদাতা
রোজভ্যালি হোম লোন। পরিশোধের ব্যাপারে আটকে গেলে কি করা হবে সে বিষয়ে তাঁরা বিশেষ ভাবিত নন !
একটু অন্যরকম পুরুষ যারা , যাদের অল্পে আশ মেটে না, চান নির্যাতিত হতে কোনো মহিলা দ্বারা, তারা
রুপা অন্তর্বাস ব্যাবহার করতে পারেন , প্রানহানির দায়ীত্ব অবশ্যই নির্মাতা নেবেনা ।এছাড়াও ফ্রি তে আরাম পাওয়ার জন্য আছে  নবাব ।বেলাইন করার জন্য আছে রুপা ফ্রন্টলাইন 
নিস্তনীদের হীনমন্যতায় ভোগার দিন শেষ ,
ডেজি-ডি অন্তর্বাস ব্যাবহার করলেই ,আত্মবিশ্বাস একদম চরমে উঠে যাবে ।
বন্ধু/বন্ধবী বা স্বামী/স্ত্রী রা আচমকা বাড়াবাড়ি করে ফেলেছেন...প্রয়োজোন মতো সাবধানতা নেন নি? নো টেনশান ,
আই-পিল বা  আনওয়ান্টেড ৭২ কন্ট্রাসেপ্টিভ পিল নিলেই মুক্তি অযাচিত উদবেগ থেকে ।
বাড়ির ছোটোদের আচমকা অপ্রস্তুত করে দেওয়া প্রশ্ন এড়িয়ে মহিলারা মাসের বিশেষ দিনগুলিতে
সাবধান ভঙ্গিতে রাত্রে নাশুয়ে ব্যবহার করুন সোচ্চারে হুইস্পার 

পাড়ায় হেনস্থা হচ্ছেন একমাথা চুল নেই বলে ? লোকে
উজড়ে চমনবলে ডাকে?...সযত্নে ব্যাবহার করুন কেয়োকার্পিন হেয়ার ভাইটালাইজার 
কতশত মহান উদ্যোগ আছে আমাদের আসেপাশেই ,শুধু বেছে নিতে হবে । না বাছতে চাইলে ,সম্পুর্ন মানুষ হতে গেলে আছে
রেমন্ড-দ্য কমপ্লিট ম্যান । জয় হো......


Comments

Popular posts from this blog

অধর্ম

[ আমরা কেউ ধর্মে বিশ্বাস করি, কেউ হয়তো ধর্মকে পরিত্যাগ করিনি, কিন্তু ধর্ম নিয়ে মাথাও ঘামাই না, কেউ কট্টর নাস্তিক আবার কেউ বা ধর্মনিরপেক্ষ - কিন্তু একটা জায়গায় আমাদের গভীর মিল আছে, আমরা সবাই বাকস্বাধীনতায় প্রবলভাবে বিশ্বাসী। আর সেই জন্যই রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায়রা যে কথাগুলো বলতে চেয়ে প্রাণ হারালেন, সে কথাগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। ওঁদের সঙ্গে আমাদের মতাদর্শের মিল আছে কি নেই সেটা এই মুহূর্তে অবান্তর প্রশ্ন। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার সমর্থনে সারা বিশ্ব জুড়ে একাধিক ব্লগার কিবোর্ড নিয়ে বসেছেন, সেই লেখাগুলো সঙ্কলিত করে দেওয়া হল পাঠকদের জন্য - তালিকাটি দেখা যাবে এই ব্লগপোস্টের শেষে।]    কি বলি বলুন তো  !এমন কিছু নতুন তো বলতে পারছি না যা আগে শোনেননি বা পড়েননি । এই নির্দিষ্ট  বিষয় নিয়ে হাজার হাজার শব্দ উচ্চারিত হয়েছে , লেখা হয়েছে । কেউ কিছু একটা লিখবে ,তার মতে , তার বিশ্বাস থেকে কিংবা বলবে- অমনি ঘাড়ে পড়বে 'চাপাতি' ! বেশ নাম ডাক হয়েছে ইদানীং এই যন্ত্রটির । কুপিয়ে দিয়ে তবে...

শব্দ-কল্প-দ্রুম

আপনারা মানবেন কিনা জানিনা ,কিন্তু আমার যেন মনে হয় প্রত্যেক পাড়ার , প্রত্যেক মহল্লার , প্রত্যেক শহরের যেন একটা আবহ আছে! যেমন আছে গন্ধ - বর্ণও । আমি তো তাই বুঝি যাকিছু ইন্দ্রিয়গ্রাহ্য তাই দিয়ে । আমাদের রোজকার যাপনের পরিমণ্ডলে কিছু শব্দ ব্রম্ভ দিব্যি জেগে থাকে প্রতিদিনের নিত্যতা বোঝানোর জন্য বোধহয় । আমরাও অভ্যস্ত হয়ে পড়ি , এর কোনো একটা যদি কোনদিন বন্ধ থাকে একটু অন্য রকম লাগে,অবচেতনে প্রশ্ন জাগে , হয়তো আলাদ করে কিছু বুঝলাম না তবু কি একটা যেন নেই !  বেশ জটিল হয়ে যাচ্ছে তাই না ! মোদ্দাকথা কিছু শব্দ বা শব্দব্রম্ভ আমাদের অভ্যাসে থাকে রোজকার জীবন যাপনে , যা দিয়েও আমরা আমাদের পরিচিত নিজস্ব এলাকা, বাড়ি , একান্ত নিজস্ব ঘরটিকে চিহ্নিত করি , শুধু দৃষ্টিগোচর বস্তু দিয়ে নয়, শ্রুতি দিয়েও ।  এর সব শব্দ আমার বা আপনার ভালো লাগতে পারে , নাও লাগতে পারে , কিন্তু অভ্যাসে থাকছে । যেমন রোজ সকালে লক্ষীমাসির কলতলায় চিৎকার করে কথা বলা , মাছ বিক্রেতা ছেলেটির এক অদ্ভুত টানে ‘মাআআআছ চাই মাআআছ...” ডাক , রাস্তা দিয়ে টোটোওয়ালার “টেশন টেশন” আমন্ত্রণ , গাড়ির হর্নের কথা আর কি বলি ! সামনের মন্দিরে পেন ড্রাইভে বেজে...

ধর্ম ও ষাঁড়

...মুশকিল হচ্ছে  ব্যাজার বকার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে । নিয়ম বা কানুন ততোটাই, যতটা মানা যায় , এখন  এই ষাঁড়ই বলুন আর ধর্মই বলুন  এরাও ওই নিয়মের মতোই - ঠিক যতটা আপনি মানবেন । কি একটু সন্দেহ হচ্ছে তো! মনে করছেন ব্যাটা নির্ঘাত নেশা করে কি বোর্ড থাবড়াচ্ছে !  না: , বিলকুল হোশ আউর আওয়াজ মে ... হতে পারে এটা একটা আগামী দুর্গাপূজার থিম হতে চলেছে। ষাঁড়ের ব্যাপারটা নিয়ে প্রথমে মাথা ঘামিয়ে দেখলাম , হ্যাঁ ঠিক তাই ! সেই একই রকম আপাত শান্ত  দূর থেকে কিন্তু যেইনা কাছে গেছেন মেজাজ দেখিয়ে বিচ্ছিরি ব্যাবহার করবে । একান্ত শিং এ তুলে থ্রো না করলেও খুব রুঢ় ব্যাবহার করবেই । একমাত্র গাই দেখলে ও মুফতের আনাজপাতি দেখলে এনারা একটু বিগলিত হন । তখন হাঁকপাঁক করে এক খাবল আনাজ তুলে নিয়ে মাথা নেড়ে টেরে দুল্কিচালে চলে যান , গাই দেখলে বেশ স্পোর্টি হয়ে লাফ-ঝাঁপ করতে থাকেন । খবরদার ! এই সময়ে ত্রিসীমানায় থাকবেন না , তাহলে হাওয়া টাইট ।  এদিকে ধর্মেরও আবার দুটো কান, দুটো শিং , এবং  এঁড়ে ! দুকানে যদি তেমন অধর্মের কথা শোনে অনেকটা লাল কাপড় বা ছাতা খোলা দেখে ষাঁড়ের মতোই শিং বাগিয়ে তেড়ে আ...