Skip to main content

রং কানেকশান !

শীতটা বেশ কড়া পড়েছে তাইনা! তা মকরসংক্রান্তির দিন এরকম শীতের একটু মস্তানী না হলে চলে! তা এই শীতের ব্যাপারে আমি আবার ইন্ডিয়ান রেল কিংবা নিদেনপক্ষে এয়ার ইন্ডিয়ার বেশ একটা যোগ খুঁজে পাই! মানে ওই টাইমিং ফাইমিং সংক্রান্ত আরকিl
আজকাল এরকম খুবই হচ্ছে আমার বুজলেন! একটা জিনিসের সঙ্গে অন্য আর একটা জিনিসের সঙ্গে বা ঘটনার সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি! এদিকে দুটো ব্যাপারের কোনো যোগসুত্র নেই একেবারেই! ...তা এই যেমন মটর শুঁটি ছাড়ানোর সঙ্গে দুর্নীতির একটা সম্পর্ক আবিষ্কার করলাম , না মানে ভেবে দেখুন ব্যাপারটা অনেকটা একই রকম , মটরশুঁটি ছাড়াতে দেওয়া হলো আপনাকে এক কেজি তারমধ্যে কমপক্ষে ১০০ গ্রাম আপনি ছাড়াতে ছাড়াতে সাবড়ে দিলেন - এ কিন্তু অতি সাধারন একটি পারিবারিক নির্মল দূর্নীতি , গিন্নিও জানেন ছাড়াতে দিয়ে তিনি ৯০০ গ্রামই ফেরত পাবেন - এই আর কি l
আবার মিউচুয়াল ফান্ডের সঙ্গে পরকীয়ার কেমন যেন একটা যোগ রয়েছে! অভ্যস্ত ঝুঁকিহীন বিনিয়োগে বোর হয়ে বেশী ডিভিডেন্টের লোভে কিংবা নিষিদ্ধ উত্তেজনার সুদের লোভে ফাণ্ডে বিনিয়োগ করলেন , দেখা গেল নির্দিষ্ট সময়ে আপনার বিনিয়োগ হয়তো একই জায়গায় রয়েছে বা নেই! যতই হোক দুটোই Subject to market risk সাবধান বাণী নিয়ে এসেছেl
এদিকে পুরানো অন্তর্বাসের সঙ্গে ,মানে এই গেঞ্জীটেঞ্জী ইত্যাদির সঙ্গে পুরানো দাম্পত্যের একটা সম্পর্ক রয়েইছে l দুটোই পুরানো ,জৌলুসহীন ,ঢিলেঢালা ...কিন্তু আরাম দায়ক ,ফেলব ফেলব করেও ফেলা যায় না l
ধরুন রবিবারে বাজারে আপনি মুরগীর মাংস কিনতে গেছেন , অল্প লাইনে কিছু সদা সচেতন খরিদ্দার থাকবেই .." এই এ দিকটা একটু চেঁচে ...আহা ওটা আবার কি তুল্লে , জানোইতো তোমার বউদি ওসব পছন্দ করে না!... না না আমায় ওই ছাড়ানো থেকে দেবে না কিন্তু ...ফ্রেশ ছাড়িয়ে দাও ...হ্যাঁ ঐটা ..হ্যাঁ …বেশ চনমনে .." - এখন মুরগীওয়ালা যে কি বিপদে পড়েছে একমাত্র সেই ভালো বলতে পারবে ! কিন্তু ভাবুন একবার এর সঙ্গে ছেলেমেয়ের পাত্র বা পাত্রী দেখার কত্ত মিল! তাই না?

এখন এই শীতকাল হচ্ছে না না উত্‍সবের সময় , এই মেলা সেই মেলা ,সর্বপরি বই মেলা l যার অপেক্ষায় সারা বছর কাটছে লেখক , প্রকাশকদের,দশদিনের মহাপার্বণ l এখানে একটা জন্ম পর্ব চলে ,নতুন সাহিত্যের ,নতুন সাহিত্যিকের ..নানা জাতের কলমচির l প্রকাশকের বিদগ্ধ ও নিপুন হাতে নেমে আসছে নতুন নতুন সিজারিয়ান বেবী ! যারা জন্মের আগে থেকেই বেশ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন ...এদের কেউ প্রিডেটেড ,কেউ বা পোস্ট ডেটেট নবজাতক l বইমেলার একদিক যেন একটা বৃহত্‍ মেটারনিটি ওয়ার্ড ,আর প্রকাশকরা দক্ষ ডাক্তার , তবে খুব ব্যাস্ততার জন্য সময় কম তাই বেশীরভাগই সিজারিয়ান হচ্ছে পরিমানবাদকে গুরুত্ব দিয়ে l

সময় সময় এইসব উদ্ভট চিন্তা মাথায় বাসা বাঁধে ,তখন ট্রাফিক পুলিশকে কাকতারুয়া মনে হয় ,টো টো চালক যখন নোট বন্দি বা রাজনীতি নিয়ে কথা বলে নিজেকে পার্থ আর টোটো চালককে পার্থ সারথী মনে হয়!
শুধু খেয়াল থাকে না আমার নিজের সঙ্গে বাউন্স হওয়া চেকের মিল থেকে গেল কিনা ! যাতে ট্যাগ লাগানো রয়েছে ..Cancelled for insufficient balance.!

Comments

Popular posts from this blog

অধর্ম

[ আমরা কেউ ধর্মে বিশ্বাস করি, কেউ হয়তো ধর্মকে পরিত্যাগ করিনি, কিন্তু ধর্ম নিয়ে মাথাও ঘামাই না, কেউ কট্টর নাস্তিক আবার কেউ বা ধর্মনিরপেক্ষ - কিন্তু একটা জায়গায় আমাদের গভীর মিল আছে, আমরা সবাই বাকস্বাধীনতায় প্রবলভাবে বিশ্বাসী। আর সেই জন্যই রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায়রা যে কথাগুলো বলতে চেয়ে প্রাণ হারালেন, সে কথাগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। ওঁদের সঙ্গে আমাদের মতাদর্শের মিল আছে কি নেই সেটা এই মুহূর্তে অবান্তর প্রশ্ন। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার সমর্থনে সারা বিশ্ব জুড়ে একাধিক ব্লগার কিবোর্ড নিয়ে বসেছেন, সেই লেখাগুলো সঙ্কলিত করে দেওয়া হল পাঠকদের জন্য - তালিকাটি দেখা যাবে এই ব্লগপোস্টের শেষে।]    কি বলি বলুন তো  !এমন কিছু নতুন তো বলতে পারছি না যা আগে শোনেননি বা পড়েননি । এই নির্দিষ্ট  বিষয় নিয়ে হাজার হাজার শব্দ উচ্চারিত হয়েছে , লেখা হয়েছে । কেউ কিছু একটা লিখবে ,তার মতে , তার বিশ্বাস থেকে কিংবা বলবে- অমনি ঘাড়ে পড়বে 'চাপাতি' ! বেশ নাম ডাক হয়েছে ইদানীং এই যন্ত্রটির । কুপিয়ে দিয়ে তবে...

শব্দ-কল্প-দ্রুম

আপনারা মানবেন কিনা জানিনা ,কিন্তু আমার যেন মনে হয় প্রত্যেক পাড়ার , প্রত্যেক মহল্লার , প্রত্যেক শহরের যেন একটা আবহ আছে! যেমন আছে গন্ধ - বর্ণও । আমি তো তাই বুঝি যাকিছু ইন্দ্রিয়গ্রাহ্য তাই দিয়ে । আমাদের রোজকার যাপনের পরিমণ্ডলে কিছু শব্দ ব্রম্ভ দিব্যি জেগে থাকে প্রতিদিনের নিত্যতা বোঝানোর জন্য বোধহয় । আমরাও অভ্যস্ত হয়ে পড়ি , এর কোনো একটা যদি কোনদিন বন্ধ থাকে একটু অন্য রকম লাগে,অবচেতনে প্রশ্ন জাগে , হয়তো আলাদ করে কিছু বুঝলাম না তবু কি একটা যেন নেই !  বেশ জটিল হয়ে যাচ্ছে তাই না ! মোদ্দাকথা কিছু শব্দ বা শব্দব্রম্ভ আমাদের অভ্যাসে থাকে রোজকার জীবন যাপনে , যা দিয়েও আমরা আমাদের পরিচিত নিজস্ব এলাকা, বাড়ি , একান্ত নিজস্ব ঘরটিকে চিহ্নিত করি , শুধু দৃষ্টিগোচর বস্তু দিয়ে নয়, শ্রুতি দিয়েও ।  এর সব শব্দ আমার বা আপনার ভালো লাগতে পারে , নাও লাগতে পারে , কিন্তু অভ্যাসে থাকছে । যেমন রোজ সকালে লক্ষীমাসির কলতলায় চিৎকার করে কথা বলা , মাছ বিক্রেতা ছেলেটির এক অদ্ভুত টানে ‘মাআআআছ চাই মাআআছ...” ডাক , রাস্তা দিয়ে টোটোওয়ালার “টেশন টেশন” আমন্ত্রণ , গাড়ির হর্নের কথা আর কি বলি ! সামনের মন্দিরে পেন ড্রাইভে বেজে...

ধর্ম ও ষাঁড়

...মুশকিল হচ্ছে  ব্যাজার বকার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে । নিয়ম বা কানুন ততোটাই, যতটা মানা যায় , এখন  এই ষাঁড়ই বলুন আর ধর্মই বলুন  এরাও ওই নিয়মের মতোই - ঠিক যতটা আপনি মানবেন । কি একটু সন্দেহ হচ্ছে তো! মনে করছেন ব্যাটা নির্ঘাত নেশা করে কি বোর্ড থাবড়াচ্ছে !  না: , বিলকুল হোশ আউর আওয়াজ মে ... হতে পারে এটা একটা আগামী দুর্গাপূজার থিম হতে চলেছে। ষাঁড়ের ব্যাপারটা নিয়ে প্রথমে মাথা ঘামিয়ে দেখলাম , হ্যাঁ ঠিক তাই ! সেই একই রকম আপাত শান্ত  দূর থেকে কিন্তু যেইনা কাছে গেছেন মেজাজ দেখিয়ে বিচ্ছিরি ব্যাবহার করবে । একান্ত শিং এ তুলে থ্রো না করলেও খুব রুঢ় ব্যাবহার করবেই । একমাত্র গাই দেখলে ও মুফতের আনাজপাতি দেখলে এনারা একটু বিগলিত হন । তখন হাঁকপাঁক করে এক খাবল আনাজ তুলে নিয়ে মাথা নেড়ে টেরে দুল্কিচালে চলে যান , গাই দেখলে বেশ স্পোর্টি হয়ে লাফ-ঝাঁপ করতে থাকেন । খবরদার ! এই সময়ে ত্রিসীমানায় থাকবেন না , তাহলে হাওয়া টাইট ।  এদিকে ধর্মেরও আবার দুটো কান, দুটো শিং , এবং  এঁড়ে ! দুকানে যদি তেমন অধর্মের কথা শোনে অনেকটা লাল কাপড় বা ছাতা খোলা দেখে ষাঁড়ের মতোই শিং বাগিয়ে তেড়ে আ...