ইন্দ্রনীলের ব্লগ-বক: ধর্ম ও ষাঁড়: ...মুশকিল হচ্ছে ব্যাজার বকার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে । নিয়ম বা কানুন ততোটাই, যতটা মানা যায় , এখন এই ষাঁড়ই বলুন আর ধর্মই বলুন এরাও ...
সকাল সকাল টি ভি দ্যাখাটা বদ অভ্যাস কিনা ঠিক জানা নেই , কিন্তু এ নিয়ে যে একটা ক্ষোভ আছে তা নানা ভাবে বুঝিয়ে দ্যান তিনি । কখনো সোচ্চারে , কখনোবা শব্দের ব্যাবহারের বিভিন্ন মাত্রায় । যেমন ' দড়াম ' করে দরজা বন্ধ হলো , চায়ের কাপটা ' ঠকাস ' করে নামিয়ে দিয়ে যাওয়া হোলো , ইত্যেদি । এছাড়াও আছে নির্দিষ্ট কিছু অভিযোগ , যা কিছু সংলাপের মাধ্যমে পাঠক জানতে পারবেন যেমন - " উফ , আবার ভিজে তোয়ালেটা সোফার ওপর!!! ...যাচ্ছেতাই " " কতবার বলবো ? ছাড়া জামা-কাপড় ওয়াশিংমেসিনের মাথায় নয় , লন্ড্রী ব্যাগে রাখবে" " আমার পাঁচটা হাত নেই , তাই ব্রেকফাস্ট দিতে দেরী হতেই পারে , তাছাড়া এইতো চা খেলে বিস্কুট দিয়ে!!!" ...... ইত্যেদি । অভিযুক্ত এনিয়ে সাধারনত কোনো প্রতিবাদের পথে হাঁটেন না , কারন কিছু অপদস্থতার বিনিময় তার প্রাপ্তিও কম নয় , চারবেলা খাওয়া ও চা জুটে যায় দিব্যি । তাছাড়া এ সব অভিযোগের যৌক্তিক দিকটিও অস্বীকার করার উপায় নেই । পাঠক ভাববেন না অভিযোগ ও অপদস্থতার তালিকা এখানেই শেষ । এরপরও আছে সকাল ৯ টায় কাপড়কাচার পাউডারের হুকুম বিকেল ৫ টায় তামিল করার অপরাধ...
Comments
Post a Comment